অর্থাভাবে যেন ঝরে না পড়ে কোনো মেধা
দরিদ্র ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে RDB Foundation নিয়ে আসছে বিশেষ 'শিক্ষা সহায়তা' কর্মসূচি। খুব শীঘ্রই আমাদের এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
আমাদের আসন্ন উদ্যোগসমূহ
শিক্ষার্থীদের মেধা বিকাশে রুখে দাঁড়াও বাংলাদেশ (RDB)-এর যে সকল কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে।
মেধাবী বৃত্তি
আর্থিক সংকটে থাকা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য মাসিক বা এককালীন আর্থিক বৃত্তি প্রদান।
শিক্ষা উপকরণ বিতরণ
প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের অসহায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম, ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ।
বিনামূল্যে কোচিং
জেএসসি, এসএসসি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক দরিদ্র শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ফ্রি গাইডলাইন ও কোচিং।
উচ্চশিক্ষা সহায়তা
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ভর্তি ফি এবং অন্যান্য বিষয়ে বিশেষ আর্থিক সাহায্য প্রদান।
প্রস্তুতি চলছে...
শিক্ষার্থীদের সর্বোচ্চ স্বচ্ছতা ও সঠিক মূল্যায়নের মাধ্যমে বৃত্তি প্রদানের জন্য আমাদের নীতিমালা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
- আনুষ্ঠানিক ঘোষণা শিঘ্রই
- স্বচ্ছ যাচাই-বাছাই প্রক্রিয়া
- বিস্তারিত জানতে: 01823137030
খুব শীঘ্রই শুরু হচ্ছে!
আমাদের শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ কর্মসূচির চূড়ান্ত রূপরেখা তৈরির কাজ চলমান রয়েছে। খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে।